অযোধ্যায় মন্দির নির্মাণের জন্য বাংলায় অর্থ সংগ্রহ শুরু করে দিল বিশ্ব হিন্দু পরিষদ - The News Lion

অযোধ্যায় মন্দির নির্মাণের জন্য বাংলায় অর্থ সংগ্রহ শুরু করে দিল বিশ্ব হিন্দু পরিষদ




দি নিউজ লায়ন ;  আজ থেকে বাংলায়  অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য অর্থ সংগ্রহ শুরু করে দিল বিশ্ব হিন্দু পরিষদ। পরিষদ সূত্রের খবর, সামনে বিধানসভা ভোট। তাই রাম জন্মভূমি অযোধ্যায় মন্দির নির্মাণের জন্য অর্থ সংগ্রহের সময়সীমা এই রাজ্যে এগিয়ে আনল বিশ্ব হিন্দু পরিষদ। এই অর্থ সংগ্রহের জন্য  তৈরি পাঁচ হাজার টিম। লক্ষ্য তিরিশ হাজার গ্রাম এবং  দু'হাজার শহর-শহরতলি। 


স্থানীয় টোলির সদস্যরা ১০ থেকে ১০০ টাকার কুপন নিয়ে যাবেন বাড়ি বাড়ি। দেশজুড়েই কর্মসূচি হলেও ভোটের আগে বাংলায় এও অর্থ সংগ্রহের  গুরুত্ব রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।  অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য শুক্রবার থেকে জলপাইগুড়ি জেলায় বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা বাড়ি বাড়ি অর্থ সংগ্রহ শুরু করেছেন  যা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। 


 জেলার বিভিন্ন প্রান্তে সংগঠনের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে রাম মন্দিরের জন্য অর্থ সংগ্রহ করছেন। ঞ্জানা গিয়েছে,  কেউ দশ টাকা, কেউ বা একশ টাকা আবার কেউ এক হাজার টাকা দান করেছে। সমস্ত সংগৃহীত অর্থ ব্যাঙ্ক একাউন্টের মাধ্যমে উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরে ট্রাস্টের কাছে পৌছে দেওয়া হবে বলে  বিশ্ব হিন্দু পরিষদের তরফে জানানো হয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.